ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক জশ বাটলার বর্তমান সময়ের সেরা খেলোয়াড়ের নাম বলেছেন। সেখানে সতীর্থ টেস্ট অধিনায়ক বেন স্টোকস, বিরাট কোহলি বা বাবর আজমের নাম নেই। ইংল্যান্ডের একমাত্র বিশ্বজয়ী দলের সদস্যের প্রিয় খেলোয়াড়ের নাম রোহিত শর্মা।
৩৩ বর্ষী বাটলান বলেছেন, ‘ভারতের অধিনায়ক রোহিত শর্মা বর্তমান সময়ের সেরা খেলোয়াড়।’ ৩৬ বর্ষী রোহিত বর্তমানে তিন সংস্করণের অধিনায়ক, ২০২২ সালের নভেম্বরের পর থেকে টি-টুয়েন্টি খেলেননি এ ডানহাতি। সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম ১০,০০০ রান করেছেন এবং যে ক্লাবে তিনি দ্বিতীয়। টি-টুয়েন্টি সংস্করণে রান সংগ্রহে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন রোহিত শর্মা।

বাটলারের সেরার তালিকায় নেই বর্তমানে ওয়ানডে সেরা ব্যাটার পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিও নেই সেই তালিকায়।







