চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি’তে ১২তম প্রজাপতি মেলা আগামীকাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
শিক্ষা
A A
প্রজাপতি প্রদর্শনী, জাবি, বনজঙ্গল, শিক্ষার্থীরা, প্রাকৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেল হোসাইন: ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- স্লোগানকে ধারণ করে আগামীকাল (২ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রজাপতি মেলা- ২০২২ অনুষ্ঠিত হবে।

প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ‘কীটতত্ত্ব’ শাখার উদ্যোগে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) মেলার আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন চ্যানেল আইকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোয়ার হোসেন বলেন, দেশে এক সময় প্রায় ৪৫০ প্রজাতির প্রজাপতি পাওয়া যেত। যার মধ্যে ১১০ প্রজাতির প্রজাপতির আবাস ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়৷ চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ঝোপঝাড়, লতাগুল্ম ধ্বংস করার কারণে তা ৫২ প্রজাতিতে নেমে এসেছে। গত বছর এসময়ে ৬০ প্রজাতির প্রজাপতির দেখা মিলে।’

তিনি আরও বলেন, ‘প্রজাপতি পরিবেশে পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এ ব্যাপারে আমাদের সচেতনতা অনেক কম। আমরা চাই, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের জায়গাটা তুলে ধরার জন্য।’

রঙিন প্রজাপতি পুতুল ও গবেষণা কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরের মতো এবারও মেলায় থাকছে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা। এছাড়াও থাকছে প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের ভেতরে জীবন্ত প্রজাপতি দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের আনন্দ দেওয়ার জন্য নতুন করে ‘পাপেট শো’র আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী এই প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে মহামারীর কোভিড-১৯ এর কারণে ২০২০ সালে এই মেলা অনুষ্ঠিত হয়নি। এবার ১২তম আসর আয়োজিত হতে যাচ্ছে। এ মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য।

ট্যাগ: প্রজাপতি মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিজম্যানের গোল বাতিল নিয়ে ফিফায় নালিশ

পরবর্তী

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

পরবর্তী

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

চ্যানেল আই এর লোগো, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের সম্মেলনে বয়স ও নারী নেতৃত্ব নিয়ে যা জানা গেল

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT