চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার কাছে হারের পর আফগানিস্তানের কাছে হার। এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে ইংলিশদের। এমন ভরাডুবিতে ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার।

শনিবার করাচিতে আসরে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে ইংল্যান্ড। আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার কথা জানান বাটলার। নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন উইকেটরক্ষক-ব্যাটার।

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় বাটলার বলেছেন, ‘এটাই সরে দাঁড়ানোর জন্য যথাযথ সময়, ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটি আমার জন্য সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্যও সঠিক সিদ্ধান্ত। আশা করি, বাজের (কোচ ব্রেন্ডন ম্যাককালাম) সঙ্গে এমন কেউ এসে যুক্ত হবে, যে এই দলের যেখানে থাকা দরকার, ঠিক সেখানেই পৌঁছে দেবে।’

জাতীয় দল জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কথায় বাটলার বলেছেন, ‘অনুভূতি এখনও দুঃখ এবং হতাশায় জর্জরিত। আমি নিশ্চিত যে, সময়ের সঙ্গে সঙ্গে এটি কেটে যাবে। সত্যিই ক্রিকেট উপভোগ করাটা ফিরে পেতে চাই এবং নিশ্চিত যে, দেশের অধিনায়কত্ব করা ও এরসঙ্গে সম্পর্কিত সমস্ত বিশেষ ব্যাপারগুলো যে কতটা সম্মানের তা পেছনে ঘুরে তাকিয়ে অনুধাবন করতে পারব।’

২০২২ সালের জুনে ওয়েন মরগান সরে দাঁড়ানোর পর ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক হন বাটলার। ওই বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় দলটি। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয় ইংলিশদের। লিগপর্ব থেকে ছিটকে গিয়েছিল সপ্তম স্থানে থেকে। এরপর গতবছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ে ইংল্যান্ড।

অধিনায়কের পদে বাটলারের উত্তরসূরি হতে পারেন হ্যারি ব্রুক। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তারকা ব্যাটার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধিনায়কইংল্যান্ডচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫বাটলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

জুন ১২, ২০২৬

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, বন্ধ চিকিৎসাসেবা

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT