চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক হিসেবে এখন কতটা স্বাধীন লিটন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়ার পর ২০২৫ সালের মে’তে আনুষ্ঠানিকভাবে টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব পান লিটন দাস। প্রথমে মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত থাকলেও ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। অধিনায়ক হিসেবে স্বাধীনতা নিয়ে পূর্বে প্রশ্ন তুললেও লিটন জানালেন, এখন পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন।

গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দিয়েছিল তৎকালীন নির্বাচক প্যানেল। বিষয়টি মেনে নিতে পারেননি অধিনায়ক লিটন। তাকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেয়ায় সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছিলেন। যা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছিল বেশ। এবার জানালেন, নিজের মতেই দল গোছাতে পারছেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ এপ্রিল গড়াবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ২৯ এপ্রিল একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি হবে। সিরিজের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। সিরিজের আগেরদিন চট্টগ্রামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন লিটন।

অধিনায়ক হিসেবে স্বাধীনতা প্রসঙ্গে লিটন বললেন, ‘প্রথমত, আমি অনেক স্বাধীন। আমার মতো করে দল গোছাচ্ছি। সাথে নির্বাচকরা আছেন, কোচ আছেন, সবার পরিকল্পনাতেই দলকে সামনে এগিয়ে নেয়ার চেষ্টা করছি।’

অধিনায়ক হিসেবে মেয়াদ বাড়ানো নিয়ে বোর্ডের সাথে খুববেশি কথা হয়নি লিটনের। বললেন, ‘সত্যি বলতে খুব একটা আলোচনা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে আমাকে, মনে করেছে যোগ্য এখানকার জন্য। আমি আমার কাজটা করার চেষ্টা করব। দল যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিল, এখনও অনেক সময় আছে, প্রস্তুতি সেভাবেই থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধিনায়কবাংলাদেশলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT