চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্সি বিতর্কে আইনি ঝামেলায় পড়তে পারেন গিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

এজবাস্টন টেস্টে ভারতের বড় জয়ের পথে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শুভমন গিল। একাধিক রেকর্ড গড়ে ম্যাচসেরা হয়েছেন ভারত অধিনায়ক। তবে বিতর্কে যুক্ত হয়েছে তার নাম। মূলত ভারতের দ্বিতীয় ইনিংস ঘোষণার সময় নাইকি’র ভেস্ট পরেছিলেন গিল। তাতে আইনি ঝামেলায় পড়তে পারেন ২৫ বর্ষী তারকা।

বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল কিট পৃষ্ঠপোষকতা করছে অ্যাডিডাস। নাইকি ও অ্যাডিডাস দুটি কোম্পানি একে অপরের প্রতিযোগী। আর সে কারণেই গিলের এই কাজটিকে চুক্তির শর্তভঙ্গ এবং প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রচারণা হিসেবে দাবি করা হচ্ছে।

২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে অ্যাডিডাসের পাঁচ বছরের কিট পৃষ্ঠপোষকতা নিয়ে ৫ বছরের চুক্তি রয়েছে, ২০২৮ সালের মার্চ পর্যন্ত যার মেয়াদ। চুক্তি অনুযায়ী ভারতের পুরুষ, নারী, এবং বয়সভিত্তিক দলের জন্য অফিসিয়াল জার্সি, কিট এবং ভ্রমণের পোশাক প্রস্তুত ও সরবরাহ করবে অ্যাডিডাস। এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানের পোশাক বা কিট পরা চুক্তির পরিপন্থী।

তাতেই বিপাকে গিল। তার এমন কাজে সমালোচিত হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পাশাপাশি আইনি জটিলতার মুখোমুখি হওয়ার বিষয়টিও সামনে এসেছে। যদিও এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি বিসিসিআই।

হেডিংলি টেস্টেও পোশাক সংক্রান্ত বির্তকে এসেছিল গিলের নাম। প্রথম দিন আইসিসির নিয়মভঙ্গ করে ব্যাটিংয়ের সময় কালো রঙের মোজা পরেছিলেন গিল। যা টেস্টে আইসিসির ‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রুলস’- এর পরিপন্থী। যেখানে থাকা ১৯.৪৫ অনুচ্ছেদে বলা হয়েছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়েরা শুধু ‘সাদা, ক্রিম ও হালকা ধূসর’ রঙের মোজা পরতে পারবেন। ওয়ানডে ও টি-টুয়েন্টিতেও একই রঙের মোজা পরার বিধান রাখা হয়েছে এই অনুচ্ছেদে। তবে ট্রাউজারের মূল রঙের সঙ্গে মিলিয়েও মোজা পরা যাবে সংক্ষিপ্ত দুটি সংস্করণে। ২০২৩ সালের মে মাস থেকে কার্যকর করা হয় আইসিসির এ নিয়ম।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের প্রথম টেস্টে হারের পর এজবাস্টনে ৩৩৬ রানে বড় জয় পেয়েছে ভারত। সিরিজে সমতা ফেরাতে গিল গড়েছেন একাধিক রেকর্ড। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে ১৬১ রান করেন। দু-ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেন ভারত অধিনায়ক। ভারতের হয়ে এক টেস্টে চারশ রান করা প্রথম ক্রিকেটার তিনি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কারের ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি মিলে ৩৪৪ রান ছিল আগের রেকর্ড। এক টেস্টে এর চেয়ে বেশি রান আছে শুধু একজনেরই। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে দুই ইনিংসে ৪৫৬ রান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক গ্রাহাম গুচ (৩৩৩ ও ১২৩)।

Reneta

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নবম ক্রিকেটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়লেন গিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার আগে এই কীর্তি গড়েছিলেন কেবল সুনীল গাভাস্কার। ১৯৭১ সালের এপ্রিলে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ ও ২২০ রানের ইনিংস খেলেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে টেস্টে গিলের আগে এই কীর্তি গড়তে পারেন কেবল গ্রাহাম গুচ। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ ও ১২৩ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। অধিনায়ক হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি গিলের আগে করেছেন কেবল গুচ। তবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা একমাত্র ক্রিকেটার গিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধিনায়কএডিডাসনাইকভারতরেকর্ডলিড স্পোর্টসশুভমান গিল
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT