কুষ্টিয়া

খুলনা-ফরিদপুর রুটে তৃতীয় দিনের মতো বাস ধর্মঘট

খুলনা-ফরিদপুর রুটে বাস ধর্মঘটের কারণে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা-ফরিদপুর রুটে তৃতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে, বাসগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া থেকে গুরুত্বপূর্ণ দুটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। শুক্রবার ভোর থেকে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ফরিদপুর রুটে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট চলছে।

তিনদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় এসব রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের মারাত্মক ভোগান্তি হচ্ছে।

সংকট নিরসনে শনিবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম জেলার বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করলেও কোনো সুরাহা হয়নি।

কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের দাবি, ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করেন। এ দাবির ব্যাপারে কথা বলতে ঝিনাইদহে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়।

মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন গ্রেপ্তার না করলে সারাদেশের সঙ্গে কুষ্টিয়ার বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলে জানান কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন।

বিষয়:বাস ধর্মঘট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…