জনপদ

সুনামগঞ্জে দুই দিনের বাস ধর্মঘট চলছে, যাত্রীদের চরম দুর্ভোগ

সুনামগঞ্জে বিভিন্ন বাসের সারি, যাত্রীরা দুর্ভোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে দুই দিনের বাস ধর্মঘটের কারণে বিভিন্ন বাসের সারি দেখা যাচ্ছে, যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি: চার দফা দাবিতে সুনামগঞ্জে দুই দিনের বাস ধর্মঘট চলছে।

শুক্রবার সকাল থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ডাকে সকাল ৬ টা থেকে এই ধর্মঘট পালিত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সিলেটসহ বিভিন্ন অঞ্চলে যাওয়া যাত্রীরা।

সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির দাবি অনুযায়ী, তাদের চার দফা দাবির মধ্যে সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে বাসের টোল প্রত্যাহার, ব্যাটারি চালিত অটোরিকশা, নিবন্ধনহীন সিএনজি বন্ধ, বিআরটিসি বাস বন্ধ ও সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করে আধুনিকায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চার দফা দাবিতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার তাদের বাস ধর্মঘট চলছে।

বিষয়:বাস ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…