চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

আল আমিন খানআল আমিন খান
১:৫৬ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
ছবি: প্রতিনিধি , রাজশাহী অফিস।

ছবি: প্রতিনিধি , রাজশাহী অফিস।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর-রাজশাহী রুট থেকে ঢাকা চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের মিটিং হয়।

সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে একজন চালক ১ হাজার ৭৫০, সুপারভাইজার ৭৫০ ও সহকারী ৭০০ টাকা পাবেন। আজ শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে বেশি টাকা বেতন দেবে না জানিয়ে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়। রাতের বেলা বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তাদের ভাষ্য, পূজার আগে দুদিনের ছুটিতে এমনিতেই বাস-ট্রেনে ভিড়। কোনো রকম ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েছেন তারা।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগে কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক ঘটনা। এতে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছেন তা বলার মতো নয়।

Reneta

মালিকপক্ষ যাত্রীদের সঙ্গে যে ছিনিমিনি খেলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ নিয়ে মালিকপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।

অবশ্য একতা ট্রান্সপোর্টের বাস রাজশাহী-ঢাকা রুটে স্বাভাবিক চলাচল করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাপাইনবাবগঞ্জঢাকা-রাজশাহীনাটোরবন্ধবাস চলাচলরাজশাহীরুট
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT