আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে আগুন লেগে নারী-শিশুসহ নিহত ১৬

পাকিস্তানে বাসে অগ্নিকাণ্ড, দগ্ধ আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা, দগ্ধ ও নিহতের সংখ্যা বাড়ছে, উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ানের কাছে এক যাত্রীবাহী বাসে আগুন লেগে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার ২০ আগস্ট পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এদিন সকালে ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

জেলা পুলিশ কর্মকর্তা ড. ফাহাদ বলেন, প্রথমে দু’টি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ডিজেলের ড্রামবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এর পরই বাসটিতে আগুন ধরে যায়। বাসের জানালা ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়। আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থা বলেও জানান তিনি।

বিষয়:পাকিস্তান বাসে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…