চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্সিজেন মাস্ক সরিয়ে ধূমপান করতে গিয়ে অগ্নিদগ্ধ রোগী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হাসপাতালে অক্সিজেন মাস্ক সরিয়ে ধূমপান করতে গিয়ে ভারতের অরুণা অধিকারী নামক একজন রোগীর মুখ পুড়ে গেছে। যেহেতু অক্সিজেন গ্যাস আগুন ধরাতে সাহায্য করে সেহেতু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে আরেকটি হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবরা স্টেট জেনারেল হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। অরুনা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে অক্সিজেন দিতে পরামর্শ দেন। রাতে অক্সিজেন মাস্ক সরিয়ে ধূমপান করতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গভীর রাতে হাসপাতালের মহিলা ওয়ার্ডের অন্য রোগীরা ঘুমিয়ে পড়লে মুখ থেকে মাস্ক সরিয়ে ধূমপান করতে যান অরুণা। দেশলাইকাঠি বাক্সে ঘষতেই দপ করে জ্বলে ওঠে তার মুখ ও আশেপাশে থাকা জিনিসপত্র। আতঙ্কে আর্তনাদ করে ওঠেন অন্য রোগীরা। গভীর রাতে তন্দ্রাচ্ছন্ন নার্সরা উঠে দেখেন, তখনও আগুন জ্বলছে অরুণার মুখে। পরে দ্রুত আগুন নেভান তারা।

এদিকে অরুণা হাসপাতালের ওয়ার্ডে কী করে ধূমপান সামগ্রী নিয়ে ঢুকলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য রোগীদের আত্মীয়রা। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারির গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্সিজেনঅক্সিজেন মাস্কঅগ্নিদগ্ধধূমপানরোগীহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে একদিনে ১২ শিশুর মৃত্যু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে এবার লিচুর ফলনে চরম বিপর্যয়

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT