শেষ নিদ্রায় বদরুদ্দোজা চৌধুরী

বদরুদ্দোজা চৌধুরীর শেষ নিদ্রায় শোকপ্রকাশের জন্য বিশাল সমাবেশ, যেখানে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর চতুর্থ জানাজা শেষে মুন্সিগঞ্জের দয়াহাটা সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার (৬ অক্টোবর) বিকাল পৌনে ৩ টায় মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা বীরতারা মজিদপুর দয়হাটা মসজিদে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এর আগে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




