চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে অন্তত ফাস্ট বোলার ডাকেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য স্ত্রীর পাশে থাকতে দেশেই আছেন তিনি। রোহিতের পরিবর্তে হাল ধরেছেন পেসার জাসপ্রীত বুমরাহ। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন তিনি। মজার ছলে সাংবাদিকের ভুলও ধরিয়ে দিয়েছেন ৩০ বর্ষী তারকা।

অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি শুরু হচ্ছে শুক্রবার। পার্থে ভারতের জার্সিতে ২০০তম ম্যাচ খেলবেন ভারপ্রাপ্ত অধিনায়ক বুমরাহ।

একজন মিডিয়াম পেস অলরাউন্ডার হিসেবে ভারতের অধিনায়কত্ব কেমন লাগে? ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মজার ছলে বুমরাহ বলেছেন, ‘আরে ভাই, আমি ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারি, আপনি অন্তত ফাস্ট বোলার অধিনায়ক ডাকুন।’

‘আমি ফাস্ট বোলার অধিনায়কদের একজন। এমন অনেক উদাহরণ আছে। ফাস্ট বোলাররা চটপটে হয়। প্যাট (কামিন্স) সাফল্য পেয়েছে। এর আগে কপিল দেব সফল হয়েছেন। আশা করি এটা একটা নতুন ট্রেন্ডের শুরু।’

আগেও তিনবার ভারতকে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও গতবছর আয়ারল্যান্ডে ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন। প্রতিবারই রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন তিনি।

আগামী ৬ ডিসেম্বর দিবা-রাত্রীর দ্বিতীয় টেস্টের আগে দলের সাথে যোগ দেবেন বিশ্বজয়ী অধিনায়ক রোহিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নারী-শিশুর নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালুর পরিকল্পনা সরকারের

জুন ১১, ২০২৬

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT