ক্রিকেট

বিশ্বকাপের দলে ফিরলেন বুমরাহ-হার্শাল, নেই জাদেজা

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২২

ভারতীয় ক্রিকেটাররা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ভারতীয় ক্রিকেটার মাঠে জয়ের আনন্দ উদযাপন করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

মাসখানেক পরেই অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসরকে সামনে রেখে দল দিয়েছে ভারত। চোট কাটিয়ে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ ও হার্শাল প্যাটেল।

ইনজুরির কারণে সদ্যগত এশিয়া কাপে খেলতে পারেননি বুমরাহ ও হার্শাল। দুই মূল পেসারের অভাব টুর্নামেন্টে বেশ ভুগিয়েছে ভারতকে। হট-ফেভারিট দলটিকে বাদ পড়তে হয়েছে সুপার ফোর থেকে।

বুমরাহ-হার্শাল ফিরলেও চোটের কারণে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না রবীন্দ্র জাদেজার। ডান হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে বাঁহাতি অলরাউন্ডারকে। সোমবার ১৫ সদস্যের দল জানিয়েছে বিসিসিআই।

এশিয়া কাপে বোলারদের ব্যর্থতার পর মোহাম্মদ শামিকে ফেরানোর দাবি উঠলেও তিনি জায়গা পাননি। ডানহাতি পেসারকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পান্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, ভূবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আর্শদীপ সিং।

রিজার্ভ: মোহাম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।

বিষয়:জাদেজা টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ বিসিসিআই বুমরাহ ভারত শামি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…