চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেড ডুবি, ৪৫ মিনিট সাগরে ভেসে জীবিত উদ্ধার ৭ নাবিক

জাহিদ হাসান শাকিলজাহিদ হাসান শাকিল
৪:৪৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, চট্টগ্রাম
A A

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে বৈরী আবহাওয়ার কারণে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। তবে অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন নৌযানে থাকা সাতজন নাবিক। প্রায় ৪৫ মিনিট ধরে সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর তাদের জীবিত উদ্ধার করা হয়।

আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ করেই প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বাল্কহেডটি ডুবে যায়। তখন নাবিকরা সবাই লাইফ জ্যাকেট পরে একটি ভাসমান বাঁশের খুঁটি ধরে সাগরে ভেসে ছিলেন। একটি যাত্রীবাহী সার্ভিস বোট তাদের দেখতে পেয়ে উদ্ধার করে এবং নিরাপদে তীরে নিয়ে আসে।

কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়ালি উদ্দিন আকবর বলেন, সন্দ্বীপ চ্যানেলে প্রবল ঢেউয়ের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। তবে সৌভাগ্যক্রমে সাতজন নাবিকই জীবিত উদ্ধার হয়েছেন এবং তারা সুস্থ আছেন। ঘটনাস্থল ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এই ঘটনায় বড় ধরনের প্রাণহানি না হলেও সংশ্লিষ্টরা বলছেন, সামুদ্রিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি। নাবিকদের সচেতনতা ও দ্রুত উদ্ধার কার্যক্রমের কারণেই এ দুর্ঘটনায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে তারা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম-সন্দ্বীপবাল্কহেড ডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT