চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রথমটা ইতিহাস, এবারেরটা পরিশ্রমের ফল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
একজন নারী ফুটবল খেলোয়াড় ট্রফি গ্রহণ করছেন, পাশে কর্মকর্তারা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে এবারের ফাইনালসহ আসরজুড়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন ঋতুপর্ণা চাকমা। তারকা ফরোয়ার্ডের হাতে ওঠে টুর্নামেন্টসেরার পুরস্কার। দুবছর আগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া লাল-সবুজের দলটি এবার শিরোপা ধরে রেখেছে পরিশ্রম করে, বলছেন ঋতুপর্ণা।

মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে আসেন বীরকন্যারা। সেখানে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তারকা ফরোয়ার্ড খুলে দেন সাফল্যযাত্রার মনের দুয়ার।

টানা দুবার সাফে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানাতে ঋতুপর্ণা বললেন, ‘সত্যি বলতে গতবার আমরা চ্যাম্পিয়ন বা সাফের ট্রফি ছোঁয়ার কোনো অভিজ্ঞতাই ছিল না। যেটা আমাদের জন্য একটা স্বপ্ন ছিল, শুধু লক্ষ্য ছিল বাস্তবায়নের। তাই আমার মনে হয় প্রথমবার চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের ভাগ্যেরও সহায়তা ছিল। কিন্তু এইবারের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটা আমাদের পরিশ্রমের ফসল।’

‘এবার শিরোপা জয়ের বিষয়টা আমাদের জন্য বেশি চ্যালেঞ্জিং ছিল। এবার যখন প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র করি, তখন লোকেদের নানারকম মন্তব্য ও প্রতিকূলতা পেরিয়ে নিজেদের প্রতি বিশ্বাস রেখে ম্যাচ-বাই-ম্যাচ ও সকলের মধ্যে একাত্বতা রেখে এগিয়েছি বলেই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পেরেছি। এখানেই সবাই নিজেদের সেরাটা দিয়েছে।’

‘বিশেষ করে ফাইনালের দিনে প্রায় ১৫ হাজার দর্শক ছিল। ওখানে আমাদের বাংলাদেশের দর্শক হয়ত ১০-১৫ জন ছিল। নেপাল দলের সঙ্গে এই ১৫ হাজার মানুষের বিপক্ষেও আমাদের খেলতে হয়েছে। সবকিছু মিলিয়ে অনেক বাধা পেরিয়েই আমরা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছি। আসলে এটা আমাদের প্রাপ্য ছিল।’

‘তবে যদি বলেন প্রথমবার এবং দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি চান, তাহলে বলব- প্রথমবার শিরোপা জয় আমার স্মরণীয় হয়ে থাকবে। কারণ প্রথমবার ইতিহাস গড়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম।’

Reneta

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টানা দ্বিতীয়বার সাফ জিতে পরদিন ঢাকায় পৌঁছানোর পর মেয়েদের সংবর্ধনা দিয়ে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মতিঝিলে বাফুফে ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুপর্ণা চাকমানেপালবাফুফেবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT