চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফে সেক্রেটারি সোহাগকে দুই বছর নিষিদ্ধ করেছে ফিফা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আর্থিক অনিয়মের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক (বাফুফে) আবু নাঈম সোহাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। দুই বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে তাকে নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি করা হয়েছে আর্থিক জরিমানাও।

ফিফার স্বাধীন এথিকস কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। আর্থিক অনিয়ম লুকাতে মিথ্যা তথ্য দেয়ার দায়ে তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সঙ্গে ১০ হাজার সুইস ফ্র্যাঙ্ক বা বাংলাদেশী টাকায় প্রায় ১২ লাখ জরিমানাও করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিফা থেকে পাওয়া ফান্ডের খরচের হিসাব দিতে ভূয়া কাগজপত্র দাখিল করা হয়েছে। ফান্ডের অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে বাফুফের দেয়া তথ্য পর্যালোচনা করে ফিফার তদন্তে এবং শুনানিতে অসঙ্গতি ধরা পড়েছে।

গত ফেব্রুয়ারিতে ব্যায়ের হিসেবে গড়মিল ধরা পড়ায় কারণ দর্শানোর জন্য ফিফার সদর দপ্তরে গিয়েছিলেন আবু নাঈমসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও তিন কর্মকর্তা।

যদিও ওই বিষয়গুলো নিয়ে বাফুফের কর্মকর্তারা বলেছেন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ফিফার ‘নিয়মমাফিক’ কার্যক্রমের অংশ হিসেবে সেখানে যাওয়া হয়েছিল তাদের। কিন্তু এবার বেরিয়ে আসলো আসল খবর।

ফিফার স্বাধীন এথিকস কমিটির এই শাস্তির আওতায় আনা হয়েছে বাফুফের এই কর্মকর্তাকে। সোহাগের বিরুদ্ধে সাধারণ আর্টিকেল ১৫ এর দায়িত্বে অবহেলা, ১৫’র সততা ও ২৪’র জালিয়াতি এবং মিথ্যাচারের কারণ দেখানো হয়েছে। যা ইতিমধ্যেই আবু নাঈম সোহাগকেও জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু নাঈমনিষেধাজ্ঞাফিফাবাফুফেলিড স্পোর্টসসোহাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬

ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT