চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিমেন্ট নিয়ে গবেষণায় মেঘনা গ্রুপ ও বুয়েট সমঝোতা স্মারক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৫
কর্পোরেট নিউজ
A A

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (MGI) ইউনিট ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (RISE) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoA) স্বাক্ষরিত হয়েছে।

গবেষণা ও উদ্ভাবন বিষয়ে এই চুক্তি স্বাক্ষর, নির্মাণ শিল্পে গবেষণা, উদ্ভাবন এবং উন্নত প্রযুক্তির প্রসার ঘটিয়ে টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢালাই স্পেশাল একটি R ক্যাটাগরির সিমেন্ট, যা প্রথম ২ দিনের মধ্যে ২০ এমপিএ দৃঢ়তা অর্জন করে। উন্নত বিশ্বের ধারবাহিকতায় বাংলাদেশে এই সিমেন্ট প্রথমবারের মতো বাজারজাত করেছে MGI। এই সিমেন্টের ব্যবহার ও কার্যকারিতা নিয়ে বিশেষ গবেষণা পরিচালনা করবে বুয়েটের RISE।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম এবং BUET- এর পক্ষে অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম (ডিরেক্টর, RISE, BUET)।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন, চিফ সেলস অফিসার সঞ্জীব কুমার সাহা, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (টিএসবিডি) সুদীপ্ত রায় এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টিএসবিডি) জনাব বিদ্যুৎ কুমার বনিক।

অন্যদিকে, বুয়েট এর প্রতিনিধিত্ব করেন অধ্যাপক ড. আব্দুল জলিল (ডিন, ফ্যাকাল্টি অব সিভিল ইঞ্জিনিয়ারিং), অধ্যাপক ড. জাকারিয়া আহমেদ (হেড, ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং), অধ্যাপক ড. রাকিব আহসান (প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং), ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন এবং অধ্যাপক ড. তাহসীন রেজা হোসেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Reneta

উপস্থিত বক্তারা যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নির্মাণ খাতের অগ্রগতিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই চুক্তির আওতায় ‘Dhalai Special Cement’ এর মাধ্যমে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ এবং বুয়েটের মধ্যে কার্যকর সহযোগিতার ভিত্তি স্থাপিত হলো, যা দেশের নির্মাণ শিল্পের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালাই স্পেশাল সিমেন্টবুয়েটমেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি দল

মে ৫, ২০২৬

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT