বিনোদন

নতুন যাত্রায় যা বললেন বুবলী

যমুনা ইলেকট্রনিকস ও অটোমোবাইলসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হলেন চিত্রনায়িকা বুবলী

বুবলী নতুন যাত্রায় কথা বলছেন, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বুবলী নতুন যাত্রায় কথা বলছেন, তিনি একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এই সময়ের বড়পর্দায় সবচেয়ে ব্যস্ত চিত্রনায়িকা বুবলী শুভেচ্ছাদূত হিসেবে নতুন যাত্রা শুরু করলেন যমুনা ইলেক্ট্রনিকস অ্যান্ড অটোমোবাইলের সাথে। এ উপলক্ষ্যে বুধবার (২০ মার্চ) দুপুরে ‘প্রহেলিকা’র এই নায়িকা মুখোমুখি হন সাংবাদিকদের।

যেখানে নতুন যাত্রায় পথচলার পাশাপাশি তিনি কথা বলেন ঈদে মুক্তি প্রতীক্ষিত তার দুই সিনেমা এবং অন্যান্য প্রসঙ্গেও! শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হওয়া নিয়ে এসময় বুবলী বলেন, “আজ আমি অনেক এক্সাইটেড। কারণ দেশের অন্যতম বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এজন্য এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি আমার কৃতজ্ঞতা। আজ আমার নতুন যাত্রা হলো। এই পথটা সাফল্যের সঙ্গে পাড়ি দিতে চাই।”

এসময় যমুনার পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির হয়ে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন বুবলী। সেই সঙ্গে তার নতুন ছবিগুলোর প্রচারণা ও পৃষ্ঠপোষকতায় থাকবে এই কোম্পানি।

প্রসঙ্গক্রমেই আসন্ন ঈদে বুবলীর সিনেমা মুক্তি নিয়েও কথা উঠে। এসময় বুবলী জানান, ‘দেয়ালের দেশ’ সিনেমাটি আসছে, এটা আমি শতভাগ নিশ্চিত। এই ছবিতে আমাকে যেভাবে দেখা যাবে, সেভাবে এখনও পর্যন্ত দেখা যায়নি। ‘মায়া’ নামে আরেকটি সিনেমা মুক্তির কথা শুনতে পারছি, এটা আমি নিশ্চিত নই। দেখা যাক, দুটো সিনেমা রিলিজ হলে তো আমার জন্যও আনন্দের।

সাংবাদিকদের সাথে কথা বললেন, আর বুবলীর সামনে শাকিব প্রসঙ্গ আসবে না; তা কী হয়! ঈদে শাকিবের ‘রাজকুমার’ আসছে, বিপরীতে বুবলীর দুটি সিনেমা মুক্তির গুঞ্জন, প্রতিযোগিতায় নামছেন কিনা? এমন প্রশ্নে বিনয়ের সাথে বুবলী বলেন, তিনি পঁচিশ বছর ধরে কাজ করছেন। আমার ফিল্ম জার্নি শুরু হয়েছে তার সাথে। তার ছবি রোজার ঈদে আসছে, আমিও আসছি। আমরা যার যার জায়গা থেকে ভালো ছবি নিয়ে আসছি। এখানে প্রতিযোগিতার কিছু নেই। আমি সবসময় তার ছবির জন্য শুভকামনা জানাই। ইনফ্যাক্ট সবার ছবির জন্যই শুভকামনা থাকে।

বিষয়:অভিনয় ঈদের ছবি দেয়ালের দেশ বুবলী মাকিব মায়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…