বিনোদন

জয়ের সঙ্গে শাকিবের ভিডিও কল নিয়ে সরব বুবলী

শাকিব খান ভিডিও কল করছেন, হাস্যোজ্জ্বল মুখ, পেশাদার পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান ভিডিও কল করছেন, হাস্যোজ্জ্বল মুখ, পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তান আব্রাম খান জয়ের প্রতি ভালোবাসার কমতি নেই বাবা শাকিব খানের।

মা অপু বিশ্বাসের পাশাপাশি আব্রাম তার বাবা শাকিব খানের সঙ্গে সময় কাটায়।

বুবলীর ঘরে শাকিবের আরেক সন্তান শেহজাদ খানের প্রতিও বাবা হিসেবে আন্তরিক এই নায়ক।

সম্পর্ক নিয়ে শাকিবকে ঘিরে অপু-বুবলীর মধ্যে দাম কুমড়ো সম্পর্ক বিরাজ করলেও সন্তানদের প্রতি তাদের দুজনেই বেশ শীতল।

ক’দিন আগে একটি টিভি চ্যানেলের শোতে গিয়ে অপু জয়ের উদ্দেশে চিঠিতে লিখেছিলেন, ভাই বীরকে সবসময় ভালোবাসবে।

এবার জয়ের প্রতি ভালোবাসা দেখালেন বুবলী।

বর্তমানে ওমানের মাসকটে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সেখানে অবস্থান করছেন শাকিব।

শনিবার রাতে ওই অনুষ্ঠানে স্টেজে ওঠার আগে জয়ের সাথে ভিডিও কলে কথা বলার ভিডিও ক্লিপ ফেসবুকে আপলোড দেন শাকিব।

বাবা ছেলের খুনসুটির ৫২ সেকেন্ডের ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিও পোস্ট করে শাকিব লেখেন, ওমানে শো এর আগে আব্রামের কল।

চমকে ওঠার মতো ব্যাপার হচ্ছে, শাকিবের পোস্ট করা ভিডিওটি বুবলী তার পেজে শেয়ার দিয়েছেন। লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক।’

তিনি আরও লিখেন, কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা এবং শ্রদ্ধা শাকিব খান।

বিষয়:অপু বিশ্বাস ওমান জয় বিচ্ছেদ বীর বুবলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…