চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামরিক ট্রেনিং শেষে বিটিএস-এর নতুন অধ্যায় শুরু

নতুন অ্যালবামের নাম ও বিশ্ব ভ্রমণের সূচি প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

সামরিক ট্রেনিং শেষে বিশ্বখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’ সদস্যরা আবারও একসঙ্গে হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ি এবার তারা প্রকাশ করতে চলেছেন নতুন অ্যালবাম, সেই সঙ্গে ঘোষণা করেছেন বিশ্ব ভ্রমণের সময়সূচি!

দক্ষিণ কোরিয়ায় ১৮–২৮ বছর বয়সী সকল সক্ষম পুরুষকে ১৮ মাসের সামরিক দায়িত্ব পালন করতে হয়। যদিও ২০১৯ সালে বিতর্ক শুরু হয় ‘বিটিএস’–কে এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া উচিত কি না! কারণ তারা দেশের অর্থনীতি ও বৈশ্বিক পরিচিতিতে অসাধারণ অবদান রেখেছে। পরে ২০২০ সালে আইন সংশোধন করে বিশ্ব স্বীকৃত কে-পপ তারকাদের ৩০ বছর বয়স পর্যন্ত সামরিক সেবা বিলম্ব করার সুযোগ দেয় কোরিয়া।

এরমধ্যে সবাই সামরিক ট্রেনিং সম্পন্ন করেছেন। ২০২৪ সালে জিন, জে-হোপ শেষ করলেও ২০২৫ সালের জুনে সামরিক ট্রেনিং শেষ করেন আরএম, ভি, জিমিন, জাংকুক এবং সুগা।

Banglabid

গান থেকে দীর্ঘ বিরতির পর ভক্তদের (বিটিএস আর্মি) জন্য বড় চমক নিয়ে আসছে সাত সদস্যের এই ব্যান্ড। তাদের পঞ্চম পূর্ণদৈর্ঘ্য অ্যালবামটির নামও ইতিমধ্যে ঘোষণা করেছে, যেটির নাম হতে চলেছে ‘আরিরাং’! যা প্রকাশ পাবে চলতি বছরের ২০ মার্চ।

বিগহিট মিউজিক জানিয়েছে, বিটিএস সদস্যদের সামরিক অধ্যায় শেষ হওয়ার পর থেকেই তাদের নতুন প্রজেক্ট নিয়ে উচ্ছ্বসিত ছিল বিটিএস আর্মি! অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

অ্যালবামের নাম কেন ‘আরিরাং’?

‘আরিরাং’ কোরিয়ার একটি ঐতিহ্যবাহী লোকগান, যা যুগের পর যুগ ধরে মানুষের আবেগ, বিচ্ছেদ, পুনর্মিলন ও সংযোগের প্রতীক হিসেবে বিবেচিত। বিগহিটের প্রেস নোটে বলা হয়েছে,“সময় ও প্রজন্মকে অতিক্রম করে ‘আরিরাং’ দীর্ঘদিন ধরে সংযোগ, দূরত্ব ও পুনর্মিলনের অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে।”

Reneta

অ্যালবামটিতে থাকবে মোট ১৪টি গান। যা বিটিএস–এর পরিচয়, শিকড় ও আত্মঅনুসন্ধানের গল্প তুলে ধরবে। লাল ও সাদা রঙের শিল্পকর্মের মাধ্যমে অ্যালবামটির ঘোষণা দেওয়া হয়েছে।

‘আরিরাং’-এর ঐতিহাসিক তাৎপর্য

‘আরিরাং’ কেবল একটি গান নয়, বরং কোরিয়ার ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি নাম। ১৯১০ থেকে ১৯৪৫ সালে জাপানের উপনিবেশিক শাসনের সময় এটি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। ১৯২৬ সালে মুক্তি পাওয়া নির্বাক চলচ্চিত্র ‘আরিরাং’–এর মাধ্যমে এর গুরুত্ব আরও বেড়ে যায়, যেখানে জাপানি শাসনের নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছিল।

ব্যান্ড ‘বিটিএস’ এই নাম বেছে নিয়েছে তাদের বর্তমান যাত্রার সঙ্গে এর আবেগী সংযোগের কারণে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালবামটিতে আকুলতা, প্রত্যাশা, জীবনচক্রের উত্থান-পতন এবং দীর্ঘ বিরতির পর পুনর্মিলনের অনুভূতি ফুটে উঠবে।

প্রায় চার বছর পর পূর্ণ পুনর্মিলন

এই অ্যালবামটি বিটিএস–এর পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের প্রতীক। প্রায় চার বছরের বিরতিতে সদস্যরা সবাই দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেন। ‘আরিরাং’ সেই অধ্যায় শেষ করে নতুন পথচলার ঘোষণা দিচ্ছে।

বিশ্ব ভ্রমণের প্রস্তুতি

অ্যালবাম ঘোষণার পরপরই বিটিএস তাদের বিশ্ব ভ্রমণের কথাও জানিয়েছে। প্রায় চার বছর পর এটি হবে তাদের প্রথম বড় পরিসরের ট্যুর! সফর শুরু হবে আসছে ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গওয়াং থেকে। এরপর টোকিও হয়ে যুক্তরাষ্ট্রে যাবে দলটি। যুক্তরাষ্ট্রে প্রথম কনসার্ট হবে ২৫ ও ২৬ এপ্রিল, টাম্পা (ফ্লোরিডা)। উত্তর আমেরিকা পর্ব শেষ হবে সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসে চারটি কনসার্টের মাধ্যমে। বিশ্বজুড়ে এশিয়া, উত্তর ও লাতিন আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ মোট ৭৯টি শো করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। এলে.কম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএমকে-পপজাংকুকজিমিনদক্ষিণ কোরিয়াবিটিএসবিটিএস আর্মিব্যান্ডভিলিড বিনোদনসামরিক ট্রেনিংসুগা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT