চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে গড়াল বিএসজেএ মিডিয়া কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বিএসজেএ মিডিয়া কাপের মাঠে ক্রিকেট খেলা চলাকালে অতিথি ও খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘মিডিয়া কাপ ক্রিকেট-২০২৪ পাওয়ার্ড বাই বসুন্ধরা কিংস’ মাঠে গড়িয়েছে রোববার। প্রথমদিনের খেলায় জয় পেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ প্রতিদিন, এটিএন নিউজ, বাংলা ভিশন, কালের কণ্ঠ, সময় টেলিভিশন, দৈনিক দেশ রূপান্তর ও এটিএন বাংলা।

সোমবার সকাল দশটায় মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট চ্যানেল আই। পল্টন আউটার স্টেডিয়াম মাঠে সকাল দশটায় তাদের প্রতিপক্ষ বাংলানিউজটোয়েন্টিফোরডটকম।

রোববার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দৈনিক কালের কণ্ঠ ও বৈশাখী টেলিভিশন। কালের কণ্ঠ ৭১ রানে জয় পেয়েছে। আগে ব্যাট করে কালের কণ্ঠ বিনা উইকেটে ১১৯ রান করে। জবাবে বৈশাখী টেলিভিশনের ইনিংস থেমে যায় ৪৮ রানে।

Banglabid

শহীদুল ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ৯৪ রানে জয় পেয়েছে বিটিভির বিপক্ষে। বিজনেস স্ট্যান্ডার্ড আগে ব্যাটিংয়ে নেমে ১২৩ রান করে। জবাবে বিটিভি করতে পারে ২৯ রান। ৩৪ রান করে ম্যাচসেরা হন রবিউল। ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

দেশ রূপান্তর ৩০ রানে হারিয়েছে মাছরাঙা টেলিভিশনকে। ৩৩ রান করে বিজয়ী দলের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মুসাহো মুকুল। এটিএন বাংলা ৯ রানে হারিয়েছে দৈনিক সানকে। এটিএন বাংলার হয়ে মুহাজিল ৩২ রান করে ম্যাচসেরা হয়েছেন।

Reneta

সময় টেলিভিশন ঢাকা পোস্টকে হারিয়েছে ৯৭ রানের বিশাল ব্যবধানে। আগে ব্যাটিং করে সময় টেলিভিশন ১৩৮ রান করে। জবাবে ৪১ রানের বেশি করতে পারেনি ঢাকা পোস্ট। সাকলাইন ৩০ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।

বড় জয় পেয়েছে বাংলা ভিশনও। ৭৩ রানে বাংলা ভিশন হারিয়েছে দৈনিক জনকণ্ঠকে। বাংলা ভিশনের করা ১৩১ রানের জবাবে দৈনিক জনকণ্ঠের ইনিংস থেমে যায় ৫৭ রানে। ম্যাচসেরা হয়েছেন জেসি।

বাংলাদেশ প্রতিদিন ১১ রানে হারিয়েছে ডিবিসি টেলিভিশনকে। আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ টেলিভিশন ১০১ রান করে। জবাবে ডিবিসি ৯০ রানের বেশি করতে পারেনি। ৩১ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মামুন।

এটিএন নিউজ ৫ উইকেটে হারিয়েছে দৈনিক কালবেলাকে। দৈনিক কালবেলার দেওয়া ৮৫ রানের টার্গেট এটিএন নিউজ সহজেই ছুঁয়ে ফেলে।

নকআউটভিত্তিক টুর্নামেন্টে এবার অংশ নিয়েছে দেশের ৩২টি মিডিয়া হাউজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটবিএসজেএ মিডিয়া কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT