চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
১১:৫৪ পূর্বাহ্ণ ০৮, জুন ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

টানটান উত্তেজনা আর দুইদিন চরম অনিশ্চয়তার পর অবশেষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) থেকে ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত নিয়ে যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন।

​সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মশালগাঁও সীমান্ত এলাকা দিয়ে ওই ১১ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কড়া পাহারার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এরপর থেকেই সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছিল তাদের। বিশেষ করে দলটিতে শিশু এবং একজন অন্তঃসত্ত্বা নারী থাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তৈরি হয় সীমান্তে উত্তেজনা।

​এ ঘটনার পর থেকেই বিজিবি জিরো লাইনে তাদের অবস্থান কঠোরভাবে পর্যবেক্ষণ করতে থাকে এবং বিএসএফের যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে টহল জোরদার করে।

​বিজিবি জানায়, উদ্ভূত পরিস্থিতিতে বিজিবির জোরালো অবস্থান ও প্রতিবাদের মুখে রোববার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ওই ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কেউ অবস্থান করছে না।

​দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, “বিএসএফ ওই ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়ার পর বর্তমানে জিরো লাইনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অনুপ্রবেশের চেষ্টা মোকাবেলায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠাকুরগাঁওদিনাজপুর ব্যাটালিয়নবিএসএফবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

অধ্যাপক আবুল বারকাতের মুক্তিতে আর কোনো বাধা নেই: হাইকোর্ট

জুন ৮, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালকে আরও ২ দিন সময় দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT