জনপদ

২ দিন পর জয়ন্তের মরদেহ ফেরত দিলো বিএসএফ

বাংলাদেশি যুবকের মরদেহ বিএসএফের হাতে, ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএফের হাতে বাংলাদেশি যুবকের মরদেহ, ঘটনাস্থল ও আশেপাশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর শ্রী জয়ন্তর (১৫) মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে জয়ন্তের মরদেহ ফিরত দেয় বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, সন্ধ্যার পর জয়ন্তের মরদেহ ফেরত দেয়ার কথা থাকলেও মধ্যরাতের পর বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা। পরে বিজিবি ও পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

গত ৯ সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ১৮ থেকে ২০ জনের একটি দল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়ন্ত (১৫) নামে ওই কিশোর নিহত হয়।

বিষয়:ঠাকুরগাঁও ফেরত বিএসএফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…