জনপদ

সিলেট সীমান্ত দিয়ে ৬৬ জনকে বিএসএফের পুশ ইন

বর্ডার গার্ডের বেড়া ও তারের জাল, সীমান্তের নিরাপত্তা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বিএসএফের পুশ ইন কার্যক্রমের জন্য তৈরি বেড়া ও তারের জাল, সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যাদেরকে পুশ ইন করা হয়েছে, তারা এখন বিজিবি’র জিম্মায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি।

তিনি জানান, আটককৃতদেরকে এখন উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে নিয়ে আসা হচ্ছে। যাদের ভারত থেকে পাঠানো হয়েছে, তাদের মাঝে অনেক নারী ও শিশু রয়েছে।

গতকাল ভোররাতে বিজিবি অভিযান চালিয়ে এদেরকে আটক করে ওই রাংপানি স্কুলেই রাখেন বলে তিনি জানান।

 

বিষয়:সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…