জনপদ

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৭১ জনকে বিএসএফের পুশইন

বাংলাদেশ-ভারত সীমান্তের বেড়া ও কাঁটাতার. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে কাঁটাতার ও বেড়া, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভাজন নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে  ৪৮ বাংলাদেশি এবং পরিবর্তীতে আরও ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে, সেইসাথে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাক মারা সীমান্ত এলাকা দিয়ে আরও ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বিএসএফ পুশ ইন করেছে বলে জানা গেছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘোরাঘুরি করছিলেন ৪৮ জন মানুষ।

এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আনুমানিক ছয় মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা বা কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম এবং যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যান। পরবর্তীতে তাদেরকে ভারতের বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক এবং তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান মি. চৌধুরী।

এদিকে শ্রীমঙ্গল থানায় অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেছেন, শুনেছি বিজিবি ২৩ জনকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাক মারা সীমান্ত এলাকা আটক করেছে। তবে এখনো থানায় হস্তান্তর করেনি।

বিষয়:পুশইন বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মৌলভীবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…