নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ১৯জন তৃতীয় লিঙ্গ ও ২জন পুরুষ রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম এ তথ্য জানান।
শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেয়ার সময় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় বিএসএফের পুশইন করা ২১ জনকে আটক করে বিজিবি। তাদের বাড়ি ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।
তিনি জানান, বর্তমানে তারা বিজয়পুর সীমান্ত এলাকায় জেলা পরিষদের ডাকবাংলোতে নিরাপত্তায় রয়েছে এবং দূর্গাপুর থানা পুলিশের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে। তাদের নাম-ঠিকানা যাচাই শেষে থানায় হস্তান্তর করা হবে।








