এবার ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ

সীমান্তে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, বিএসএফ নজরদারি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে আজ মঙ্গলবার (২৭ মে) ভোর বেলা ১৪ ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ। এরা সবাই ভারতের মুরগাঁও আসাম জেলার মৃওিকির ভিটা থানার বড়বেটা খান্দাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার সময় রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তের বিজিবি কঠোর টহলরত অবস্থায় ১৪ ভারতীয় নাগরিকে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকতে বাধা দেয়। বর্তমান ১৪ ভারতীয় নাগরিক রৌমারী সীমান্তের ১ হাজার ৬৭ ওয়ান এস আন্তর্জাতিক পিলার সংলগ্ন অবস্থান করছে। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন মহিলা আছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






