চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক

শ্যামল ভৌমিক শ্যামল ভৌমিক
৯:২৮ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২৩
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A
কুড়িগ্রামে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামের এক বিএসএফ সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্থানীয়ারা। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার ২৭ জুলাই রাত ১১টার দিকে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের সোনাহাট বিওপি’র সীমান্ত পিলার ১০০৭ এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করে স্থানীয়রা।

বিজিবি জানায়,বাংলাদেশের অভ্যান্তরে সোনাহাট গ্রামের বিএসসি মোড়ের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএফ ক্যাম্পের একজন সদস্য শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় মানুষজন তাকে আটক করে সোনাহাট বিজিবিকে সংবাদ দেয়। পরে সোনাহাট ও বাবুরহাট বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে বিএসএসফ সদস্যকে আটক করে। আটকের সময় তিনি টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত এবং মদ্যপান অবস্থায় ছিলেন।

Banglabid

বিজিবি আরও জানায়, ওই বিএসএফ সদস্যের ভারতের অভ্যন্তরে সীমান্তের নিকটবর্তী বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রামের এক বিবাহিত নারীর সাথে সম্পর্ক  ছিল। ওই নারীর সাথে দেখা করতে গেলে প্রেমিকার স্বামী ও স্থানীয় গ্রামবাসী তাকে ধাওয়া দিলে প্রাণ বাঁচার তাগিদে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সোনাহাট সীমান্তে চলে আসেন। পরে বিষয়টি সোনাহাট বিজিবি কমান্ডার ও বিএসএফ এর অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা আটককৃত বিএসএফ সদস্যকে ফেরত নেয়ার জন্য অনুরোধ করেন।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, আটক বিএসএফ সদস্যকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রামবিএসএফবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT