চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:০১ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সদর মডেল থানার অফিস ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই মোস্তাক আহমদ (৪৫) বটি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ছোট ভাই বেলাল হোসেনকে (৪০) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় পৈত্রিক বসতবাড়িতে ঘর নির্মাণকে কেন্দ্র করে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম রাস্তার পাড়ায় ওই ঘটনা ঘটে।

খুরুশকুল ইউপি পরিষদের সাবেক নারী সদস্য সাজেদা বেগম বলেন, দীর্ঘদিন ধরে পৈত্রিক বসতভিটা নিয়ে মোস্তাক ও বেলালের মধ্যে বিরোধ চলছিল। এই কারণে বৃহস্পতিবার ছোট ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বড় ভাই মোস্তাক।

ওয়ার্ড ইউপি সদস্য এম. জানে আলম বলেন, তারা তিন ভাই। বাবা মারা যাওয়ার পরে তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দু’ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরফলে বেলাল ২ নম্বর ওয়ার্ডে গিয়ে আলাদা বসবাস শুরু করে। কিন্তু অর্থনৈতিক টানাপোড়ানে পরে সেখানকার জায়গাটুকু বিক্রি করে ফেলে বেলাল। পরে নিজের বাবার ভিটেতে বাড়ি করার কাজ শুরু করেন। এতে বাধা দেয় বড় ভাই মোস্তাক। গত বুধবার এব্যাপারে আমাকে মৌখিকভাবে অবহিত করেন বেলাল। আমি তাকে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করার আশ্বাস দেই। কিন্তু বৃহস্পতিবার দু’ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি বেলাল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি পৈত্রিক সম্পত্তির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আমরা অভিযুক্ত বড় ভাইকে ধরতে অভিযান চালাচ্ছি।

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষায় নৌপথে কোরবানির পশু পরিবহনে নৌপুলিশের সতর্কতা

পরবর্তী

ঝড়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ এমভি ইনজাম

পরবর্তী
বিপর্যস্ত অবস্থায় ডুবে যাওয়া লঞ্চের ছবি, ঝড়ের কারণে নৌকা ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ এমভি ইনজাম

নেপালে সেরা ছবির পুরস্কার জেতা ছবির নারী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ‘পায়ের তলায় মাটি নাই’ এর টিভি প্রিমিয়ার

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT