চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:১৩ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিহত শ্যালকের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে চাল ধার দেয়া নিয়ে তর্কাতর্কিকে কেন্দ্র করে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শাহ আলম (২৮) একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। গ্রেপ্তার রশিদ আহমদ (২০) একই এলাকার জাফর আলমের ছেলে এবং নিহত ব্যক্তির ভাগিনা।

বুধবার ২৪ জানুয়ারি সকাল ৯ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডল পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মো. ওসমান গনি।

Banglabid

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসমান গনি বলেন, কয়েকদিন আগে বড় বোনের কাছ থেকে শাহ আলমের স্ত্রী দুই কেজি চাল ধার নেয়। মঙ্গলবার সন্ধ্যায় ধার নেয়া চাল পরিশোধ করেন। কিন্তু পরিশোধ করা চালগুলো ধার নেওয়া চালের চাইতে নিন্মমানের দাবি করে শাহ আলমের স্ত্রীর সঙ্গে বড় বোনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এ নিয়ে বুধবার সকালে শাহ আলমের সঙ্গে দুলাভাই জাফর আলমের মধ্যে আবারও তর্কাতর্কির হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলম আহত হন।

ওসি বলেন, পরে স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ( আরএমও ) মো. আশিকুর রহমান বলেন, বুধবার বেলা ১২ টায় টেকনাফ থেকে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই পথে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারছুরিকাঘাতদুলাভাইশ্যালক নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই খবর উড়িয়ে দিলেন বেনজেমা

পরবর্তী

ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটে তালা, অবরুদ্ধ শিক্ষকরা

পরবর্তী
নার্সিং শিক্ষার্থীরা কলেজের সামনে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটে তালা, অবরুদ্ধ শিক্ষকরা

ফুটবল ম্যাচে রেফারির ভিএআর অডিও ফাঁসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল ম্যাচের ভিএআর অডিও ফাঁসের জের এখন পুলিশের খাতায়

সর্বশেষ

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT