চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিসের পদত্যাগ পত্রের পরে লিজ পাবেন নিয়োগপত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আজ দায়িত্ব নিচ্ছেন ব্রিটেনের ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে রাণী দ্বিতীয় এলিজাবেথের সাথে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে নিয়োগ পাবেন ট্রাস। প্রথমে বরিস জনসন পদত্যাগপত্র দেবেন। এরপর রাণীর সাথে সাক্ষাতের পর নিয়োগ পাবেন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

প্রথা ভেঙে ১শ’ ৪০ বছর পর রাণীর গ্রীষ্মকালীন অবকাশস্থান বালমোরাল ক্যাসেলে হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ। মাত্র ৩ বছর ক্ষমতায় থাকলেও ব্রেক্সিটপরবর্তী ব্রিটেনের জন্য নিজের সবটুকু দিয়ে দায়িত্ব পালন করেছেন বলে বিদায়ী ভাষণে দাবি করেছেন বরিস জনসন।

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়ে লিজ ট্রাস আসছেন ডাউনিং স্ট্রিটে। তার আগে, শেষবার প্রধানমন্ত্রী হিসেবে বাসভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০১৯ সালে ব্রেক্সিটপরবর্তী সময়ে তেরেসা মে’র পদত্যাগের পর হাল ধরেছিলেন বরিস। করোনাকালীন সময়ে পার্টি আয়োজনসহ বিভিন্ন কেলেঙ্কারিতে বরিস জনসনের বিদায়টাও পদত্যাগ দিয়েই। বিদায়ের মূহূর্তে বরিস ব্রেক্সিট বাস্তবায়ন ও ইউরোপে দ্রুততম দেশ হিসেবে ভ্যাকসিন বিতরণের জন্য নিজের প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানান।

স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে অবস্থান করছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। ফ্লাইট ধরে সেখানে পৌঁছাবেন বিদায়ী ও নতুন দুই প্রধানমন্ত্রী। প্রথমে বরিস জনসন পদত্যাগপত্র দেবেন। এরপর রাণীর সাথে সাক্ষাতের পর নিয়োগ পাবেন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। এরপর লন্ডন ফিরে যাবেন ট্রাস। ডাউনিং স্ট্রিটে এসে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেবেন।

এরপর মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয়ে অবগত হবেন নতুন প্রধানমন্ত্রী। লিজ ট্রাস আজকেই তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিস জনসনলিজ ট্রাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬

ভালো একটি ‘সমাপ্তি’ দিতে না পারার আক্ষেপ ফ্রান্স অধিনায়কের

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT