ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর এবার এমপি পদ থেকেও সরে দাঁড়িয়েছেন বরিস জনসন। তিনি একটি কমিটির তদন্তের অধীনে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, কোভিডকালে তিনি পার্লামেন্ট থেকে বিরতি নেয়ার জন্য মিথ্যা বলেছেন।
বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ৯ জুন অনুসন্ধানে এই সংক্রান্ত একটি গোপনীয় অনুলিপি প্রকাশ্যে আসে। এরপর পার্লামেন্টের উপর ক্ষুব্ধ হয়ে নিজের এমপি পদ থেকে পদত্যাগ করেন বরিস জনসন।
বরিস জনসন বলেন, পার্লামেন্ট ত্যাগ করা খুবই দুঃখজনক। কিন্তু আমি আতঙ্কিত। কারণ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে যেকোন সময় পার্লামেন্ট থেকে বের করে দিতে পারে।
২০১৯ সালের নির্বাচনে ৮০ আসনে টোরিদের সংখ্যাগরিষ্ঠতায় নেতৃত্ব দেন জনসন।








