আন্তর্জাতিক

অষ্টম সন্তানের বাবা হতে যাচ্ছেন বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার স্ত্রী একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার স্ত্রী একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অষ্টমবারের মত সন্তানের বাবা হতে চলেছেন ৫৮ বছর বয়সী সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার বর্তমান স্ত্রী ক্যারি জনসন তৃতীয়বারের মত মা হতে চলেছেন।

গতকাল শুক্রবার ক্যারি জনসন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে খবরটি সবার সাথে ভাগ করে নেন। তিনি জানান, গত আট মাস যাবৎ তিনি গর্ভবতী, আর কয়েক সপ্তাহের মধ্যেই তাদের কোল জুড়ে আসছে আরেকটি সন্তান। ২০২১ সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জনসন দম্পতির ইতিমধ্যে দুটি সন্তান রয়েছে।

বিবিসি জানিয়েছে, ৩৫ বছর বয়সী ক্যারি জনসন বরিস জনসনের তৃতীয় স্ত্রী। এছাড়া বরিসের দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলারের চারটি সন্তান রয়েছে। ২০২০ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তার প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সাথে তার কোন সন্তান ছিল না। তবে বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক থেকে তার আরও একটি সন্তান রয়েছে। তাই এবার অষ্টম সন্তানের বাবা হতে চলেছেন তিনি।

ব্রিটেনের প্রায় ২০০ বছরের ইতিহাসে, বরিস জনসন দায়িত্বে থাকাকালীন বিয়ে করা প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী। ২০২১ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নিজের ১০ নম্বর শিশুর সাথে থাকতে পারাটা অসাধারণ, কিন্তু অনেক কাজ।

বিষয়:বরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…