পাচার হওয়া অর্থ ফেরত আনা অত সহজ নয়: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দেশের মধ্যে দুর্নীতির টাকা ফেরত আনা যত সহজ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা অত সহজ নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন।
আজ মঙ্গলবার ১২ আগস্ট সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে গত ১৫ বছরে ১২টি দেশে টাকা পাচার হয়েছে। এখন পর্যন্ত টাকা পাচারের ১১টি কেস সরকারের হাতে এসেছে, যাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য গঠিত টাস্কফোর্স কাজ করছে।।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






