অন্যান্য খেলা

সোনা জিতে সরকারের কাছে বাড়ি চাইলেন রোনালদো উদযাপনের পিন্টাডো

রোনালদো ও অ্যাথলেটের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ছবি, একটিতে অ্যাথলেট জয় উদযাপন করছে, অন্যটিতে রোনালদো তার মাথা হাত দিয়ে ভাবছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোলের পর অনেকটা দৌড়ে দুই হাত উপরে তুলে শূন্যে লাফিয়ে মাটিতে নামার ‘সিউউ’ উদযাপন করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিখ্যাত হয়ে ওঠা উদযাপন পর্তুগিজ মহাতারকার নামের মতোই প্রতিষ্ঠা পেয়েছে। সেই উদযাপন এখন অনেকেরই প্রিয়। এবার অলিম্পিকে স্বর্ণপদক জিতে ‘সিউউ’ উদযাপন করেন ইকুয়েডরের ব্রায়ান পিন্টাডো, দেশকে গর্বিত করে সরকারের কাছে বাড়ি চাইলেন এ অ্যাথলেট।

গেমসের ষষ্ঠ দিনে ছেলেদের ২০ কিলোমিটার হাঁটার রেসে স্বর্ণপদক জেতেন ইকুয়েডরের পিন্টাডো। ২০১৬ রিও অলিম্পিকে ৩৭তম এবং ২০২০ টোকিও অলিম্পিকে ১২তম স্থানে থেকে আসর শেষ করা তারকা এবার সেরা হলেন।

প্যারিসে নিজ ইভেন্টে ১ ঘণ্টা ১৮ মিনিট ৫৫ সেকেন্ডে সীমানা অতিক্রম করেন পিন্টাডো। জয়ের পর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সিউউ উদযাপন করেন ২৯ বর্ষী অ্যাথলেট।

সোনা জয়ের পর সন্তানদের জন্য ইকুয়েডরের সরকারের কাছে পুরস্কার হিসেবে একটা বাড়ি চেয়েছেন। বলেছেন, ‘পরিবার, স্ত্রী, সন্তান ছাড়া বাইরে থাকাটা কঠিন। তবে পুরো রেসে তারা আমার সঙ্গেই থাকেন। তাদের একটি ছবি সবসময় আমার সঙ্গে থাকে। আমার সন্তানদের জন্য আমার দেশের কাছে একটা বাড়ি চাচ্ছি। আর কিছু চাই না।’

বিষয়:ইকুয়েডর ক্রিস্টিয়ানো রোনালদো প্যারিস অলিম্পিক-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…