আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী লর্ড ফ্রস্টের পদত্যাগ

ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী লর্ড ফ্রস্টের পদত্যাগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী লর্ড ফ্রস্টের পদত্যাগের সময়ের ছবি, যেখানে দুইজন ব্যক্তি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী লর্ড ফ্রস্ট। তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার (ব্রেক্সিট) চুক্তি ও উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে যুক্তরাজ্যের আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন।

বরিস জনসনের কাছে এক চিঠিতে লর্ড ফ্রষ্ট বলেন, ব্রেক্সিট এখন নিরাপদ। আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলাম।

বিবিসি জানায়, লর্ড ফ্রস্ট গত সপ্তাহে পদত্যাগ পত্র জমা দেন। তিনি করোনা মোকাবেলা নিয়ে আংশিক দ্বিমত পোষণ করেন।

লর্ড চিঠিতে বলেন, দ্রুত আমার পদত্যাগ পত্র কার্যকর হবে। দেশে স্বল্প কর অর্থনীতি দেখার ইচ্ছা প্রকাশ করছি। আশা করি, আমরা দ্রুত সেখানে যেতে পারব, যেখানে আমাদের যেতে হবে। একটি হালকা নিয়ন্ত্রিত, স্বল্প কর, উদ্যোক্তা অর্থনীতি, আধুনিক বিজ্ঞান এবং অর্থনৈতিক পরিবর্তন আমাদের দরকার।

লর্ড ফ্রস্টের পদত্যাগের ফলে উত্তর আয়ারল্যান্ড প্রোটোকলের প্রতি যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করা হচ্ছে।

লর্ড ফ্রস্টের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বরিস জনসন বলেছেন, দেশের প্রতি আপনার ঐতিহাসিক সেবার জন্য আমরা গর্বিত।

বিষয়:পদত্যাগ বরিস জনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…