চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৪ সালে ফিরছেন আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৩
বিনোদন
A A

দীর্ঘ ৩৫ বছর ধরে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। কিন্তু গেল বছরের শেষে হঠাৎ করেই অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন এই অভিনেতা। তবে এবার আমির ভক্তদের জন্য এলো সুখবর!

জানা গেছে, বিরতি শেষে আবারও পর্দায় ফিরবেন আমির খান। মঙ্গলবার (২৯ আগস্ট) এক টুইটের মাধ্যমে এই সুখবর জানিয়েছেন বলিউড বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ।

টুইটে তিনি লেখেন, ‘আমির খান তার নতুন সিনেমার জন্য ২০২৪ সালের ক্রিসমাস লক করেছেন। এটি আমির খানের প্রোডাকশন থেকে নির্মিত হবে। তবে সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এটি মুক্তি পাবে। আগামী বছরের ২০ জানুয়ারি সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির খান কিংবা তার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে পিঙ্কভিলা জানিয়েছে, ৩০ বছর পর পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন আমির খান।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘২০২৪ সালের ক্রিসমাস লক করেছেন আমির ও রাজকুমার সন্তোষী। তাদের পরবর্তী সিনেমার কাজ পুরোদমে চলছে। এখন প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করবেন তারা।’

অনেকেই ধারণা করেছেন টানা ফ্লপ সিনেমার কারণই আমির খানের অভিনয় থেকে বিরতি নেওয়ার মূল কারণ। যদিও তিনি জানিয়েছিলেন পরিবারের সঙ্গে অবসরের সময় কাটাতে চান তিনি, তাইতো সিনেমা থেকে তার এই বিরতি।

Reneta

সূত্র: বলিউড হাঙ্গামা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরআমির খানবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT