চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ময়বালকের গোলে জয়ে শুরু ব্রাজিলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাইপর্বে জয় দিয়ে শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। সেলেসাওদের বিস্ময়বালকের গোলে বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে দলটি। জয়সূচক গোলটি করেন এড্রিক ফিলিপে।

ব্রাজিলের জয়টা ছিল অনেকটা নাটকীয়। গ্যালারির দর্শক নড়েচড়ে বসার আগেই ম্যাচের একমাত্র গোলটা পেয়ে যায় পেলে-নেইমারের উত্তরসূরীরা, একটা প্রতি আক্রমণ থেকে চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এড্রিক। বলিভিয়া আর গোল শোধ করতে পারেনি।

এড্রিক ফিলিপে ২০২২ সালের অক্টোবরে পালমেইরাসের মূল দলের হয়ে প্রথম পেশাদার ফুটবলে নাম লেখান। এর মাসদুয়েক পর পান তাক লাগানো এক খবর। বয়স ১৮ হলেই ৬০ মিলিয়ন ইউরোতে ২০২৪ সালের গ্রীষ্ম মৌসুমে হবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।

Banglabid

সাউথ আমেরিকা অঞ্চল থেকে দুটি দল সুযোগ পাবে অলিম্পিকে খেলার। এ অঞ্চলের ১০টি দল দুভাগে ভাগ হয়ে অংশ নিচ্ছে বাছাইপর্বে। ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইকুয়েডর। প্রথমটিতে জয় নিয়ে দুইয়ে আছে ব্রাজিল।

গ্রুপ ‘বি’তে আছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি, পেরু ও উরুগুয়ে। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্রয়ে শুরু করেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। একটি করে ম্যাচ খেলে প্রথমটিতে জয় পেয়েছে পেরু, তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দুইয়ে আছে ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণজয়ী আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএড্রিকপ্যারিস অলিম্পিক-২০২৪বলিভিয়াব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌচাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনার শাহ আলম

পরবর্তী

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত

পরবর্তী
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ ও ধ্বংসপ্রাপ্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত

তুরস্কের পার্লামেন্টে ন্যাটো সদস্যপদ অনুমোদনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের পার্লামেন্টে সুইডেনের ন্যাটো সদস্য পদের প্রস্তাব অনুমোদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT