চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেশিরভাগ মানুষ ব্রাজিলকে ঈর্ষা করে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২০, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বেশিরভাগ মানুষই ব্রাজিলকে ঈর্ষা করে। দেশটির ফুটবল ঐতিহ্যের প্রতি ভিনদেশীদের মনোবেদনার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বলছেন সেলেসাওদের কোচ টিটে।

‘বেশিরভাগ মানুষ ব্রাজিলকে হিংসা করে। কিন্তু তারা এটা কখনো স্বীকার করে না। বিশ্বের আর কোনো দলকে নিয়ে সমর্থকরা এতো ঈর্ষান্বিত বোধ করে না। সম্মানের অভাব ও আমাদের ঐতিহ্যের প্রতি হিংসার কারণে এমনটা হচ্ছে। আমরা পেলে, জাগালো, তোস্তাও, গারিঞ্চার উত্তরাধিকারী, আমরা নিজেদের অনন্য এক মানদণ্ড তৈরি করেছি। এ কারণেই ওরা আমাদের হিংসা করে।’

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এপর্যন্ত সবচেয়ে সফল দল ব্রাজিল। একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপের সবগুলো আসরে সুযোগ পাওয়া সেলেসাওরা বিশ্বসেরাও হয়েছে সর্বোচ্চসংখ্যক পাঁচবার। শুধু পরিসংখ্যান নয়, লাতিন দেশটি বিখ্যাত ফুটবল ঐতিহ্যের কারণেও। সাউথ আমেরিকান সাম্বাদের মাটি থেকে উঠে এসেছেন অনেক কিংবদন্তি। টিটে মনে করিয়ে দিচ্ছেন সেটাই।

Banglabid

একটা গল্পের মধ্য দিয়ে বিষয়টির আরও বিষদ ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিল কোচ। ৬১ বর্ষী টিটে এসময় দেশটির কোচ হওয়ার ক্ষেত্রে চাপের বিষয়টিও উল্লেখ করেছেন।

‘‘আমি একটা ঘটনা বলি। মিরান্ডাকে (ডিফেন্ডার) এক ইতালিয়ান কোচ কটাক্ষ করে বলেছিল, ‘বেলজিয়ামের কাছে হেরে বাদ পড়তে কেমন লেগেছে?’ মিরান্ডা আমাকে এই কথা জানিয়েছিল। তাকে বলেছিলাম যে, ওই ইতালিয়ান কোচের এই অনুভূতি সম্পর্কে কোনো ধারণা নেই, কারণ সে কখনো ব্রাজিলের মতো দেশের কোচিং করায়নি, এমনকি তার নিজের দেশের কোচও হতে পারেনি। এটা ঈর্ষা। এই ঈর্ষার কারণে ব্রাজিলের কোচ হিসেবে আমাকে সবসময় অনেক চাপে থাকতে হয়।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্লোসটিটেপেলেবেলজিয়ামব্রাজিলরোনাল্ডোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT