ফুটবল

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে সোনার আশায় ব্রাজিল

প্যারিস অলিম্পিক মেয়েদের ফুটবল

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা ম্যাচের পর উল্লাসে মেতে উঠেছেন, অন্য খেলোয়াড়রা আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে সোনার মঞ্চে উঠেছে ব্রাজিল। সেলেসাওরা ৪-২ গোলে হারিয়েছে স্পেনকে। শনিবারের ফাইনালে সোনার লড়াইয়ে ব্রাজিল মেয়েরা মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের।

সেমিতে নেমে বোর্ডে লিড নিতে ব্রাজিলের সময় লাগে মাত্র ছয় মিনিট। স্পেন গোলরক্ষক কাতা কোলের কাছে ব্যাকপাসে ডিফ্লেকশনে গোল হয়ে যায়, এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে বিরতির আগে আরেকটি গোল করেন গাবি পোর্টিলহো।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। নেমে তৃতীয় গোলটি করেন আদ্রিয়ান, ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। আশা ছাড়েনি স্পেন, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। ৮৫ মিনিটে প্রথম গোল শোধ করেন সালমা প্যারালুয়েলো।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে আরও একটি গোল করে ব্রাজিল। স্পেনের আশা সেখানে শেষ হয়ে যায়। পরে আরও একটি গোল করে সেলেদাও দল। শেষপর্যন্ত ৪-২ ব্যবধানে ফাইনালের মঞ্চে পা রাখেন ব্রাজিল।

বিষয়:প্যারিস অলিম্পিক-২০২৪ ব্রাজিল মার্কিন যুক্তরাষ্ট্র স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…