ফুটবল

ব্রাজিলের অনুশীলন চলছে তুরিনে

বাংলাদেশের ফুটবল দলের অনুশীলন চলাকালে খেলোয়াড়রা মাঠে প্রশিক্ষণ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্পোটিং ইভেন্ট বিশ্বকাপ ফুটবল। আর এই বিশ্বকাপ উপলক্ষে দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে অনশীলনে ব্যস্ত সময় পার করছে দলগুলো। বিশ্বকাপের আগে ব্রাজিল পাঁচদিনের ক্যাম্প করছে ইতালিতে। আজ তৃতীয় দিনের মতো তুরিনের জুভেন্টাসে অনুশীলন করেছে ব্রাজিল। সাউথ আমেরিকার পাওয়ারহাউজ খ্যাত দলটি পূর্ণ স্কোয়াড নিয়েই প্রস্তুত হচ্ছে। পেশীতে ব্যথার কারণে অনুশীলনে পরে যোগ দেন ব্রাজেলিয়ান ডিভেন্ডার মার্কুইনহোস। শনিবার পর্যন্ত তুরিনেই অবস্থান করবে ব্রাজিল দল। এরপর দোহার উদ্দেশে উড়াল দেবে তিতের শিষ্যরা। ২৪ নভেম্বর গ্রুপ জি এর খেলা দিয়ে সার্বিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল।

বিষয়:কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ ২০২২ কাতার বিশ্বকাপ-2022 নেইমার জুনিয়র ফিফা বিশ্বকাপ ভিডিও ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…