চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুর বিপক্ষে নেইমারকে আটকে রাখতে ‘জাদুটোনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের হতাশা ভুলে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে শুরুটা দারুণ করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ওই ম্যাচে চেনারূপে ফিরেছেন ফরোয়ার্ড নেইমার। চোট কাটিয়ে নয় মাস পর জাতীয় দলে খেলতে নেমে জোড়া গোল পেয়েছেন ৩১ বর্ষী তারকা। পরের ম্যাচে ছন্দে থাকা নেইমারকে ঠেকাতে তান্ত্রিকদের নামিয়ে দিয়েছে পেরু।

বলিভিয়ার বিপক্ষে ৬১ ও ৯৩ মিনিটে দুটি গোল করেন নেইমার। তাতে মাইলফলকও ছুঁয়েছেন আল হিলাল তারকা। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতার নাম নেইমার। ভেঙেছেন ৫২ বছর আগে গড়া পেলের রেকর্ড। প্রয়াত কিংবদন্তির ৭৭টি গোলের বিপরীতে নেইমারের গোল এখন ৭৯টি।

কোনো দলের বিপক্ষে নেইমার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ছয় গোল করেছেন পেরুর বিপক্ষে। ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে দলটির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। এমন বাস্তবতায় ফর্মে থাকা নেইমারকে নিয়ে পেরুর ভয়।

প্রতিপক্ষকে মাঠে আটকাবে খেলোয়াড়রা, পাশাপাশি মাঠের বাইরে থেকে নেইমারকে দুর্বল করতে নেয়া হয়েছে জাদুটোনার আশ্রয়। বন, পাহাড় ও সমুদ্র সৈকত থেকে একদল তান্ত্রিক স্টেডিয়ামে ডাকা হয়েছে, যাদের বলা হয় ‘টায়তা ইন্তি’ মানে সূর্যপিতা।

পেরুর গণমাধ্যমে খবর, তারা নেইমারের পুতুল বানিয়ে সেটি নিয়ে জাদুটোনা করার চেষ্টা করছেন। ফেলিক্স রন্ডান নামের এক তান্ত্রিক বলেছেন, ‘আমরা নেইমারের পা বেঁধে রেখেছি। যাতে সে মাঠে ভালো অনুভব না করে। এতে ভালো খেলতে পারবেন না এবং দৌড়াতে পারবেন না।’

আরেক তান্ত্রিক ওয়াল্টার অ্যালারকন বলেছেন, ‘নেইমার যেটি খোঁজার চেষ্টা করবেন, সেটি তিনি খুঁজে পাবেন না। তার মন ঘোলা হয়ে যাবে। আর তিনি যেটি খুঁজবেন সেটি হচ্ছে গোল। আর এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হবে।’

Reneta

বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় পেরুর মাঠে দেশটির মুখোমুখি হবে ব্রাজিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইনেইমারপেরুব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT