ফুটবল

বিশ্বকাপ ঘরে আনতে অসম্ভবকে সম্ভব করতে চান নেইমার

ব্রাজিলের ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল খেলোয়াড় ১০ নম্বর জার্সি পরে গোল উদযাপন করছে, উল্লাসে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় বিশ্বকাপ ফুটবলের আসন্ন আসর বসতে এখনও ছয় মাস বাকি। এর মাঝেই শিরোপা ব্রাজিলে ফিরিয়ে আনতে অসম্ভবকে সম্ভব করতে চান নেইমার জুনিয়র। অথচ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে ৩৩ বর্ষী নেইমারের জায়গা হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

যেভাবেই হোক এবার বিশ্বকাপ জিততে চান এ তারকা। দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিলের দলে নেই নেইমার। সবশেষ ২০২৩ সালে অক্টোবর মাসে সেলেসাওদের হয়ে মাঠে নেমেছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার।

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে নেইমার বলেন, ‘আমরা ব্রাজিলে বিশ্বকাপ আনার জন্য সম্ভাব্য এবং অসম্ভব সবকিছুই করব। জুলাই মাসে আপনি আমার কাছে জবাবদিহিতা চাইতে পারেন। হে আনচেলত্তি, আমাদের সাহায্য করো।’

এরপর গোল করার প্রতিজ্ঞা করে সান্তোস তারকা বলেন, ‘যদি আমরা ফাইনালে পৌঁছাই, প্রতিজ্ঞা করছি আমি গোল করব।’

বিষয়:আনচেলত্তি ইতালি নেইমার জুনিয়র ফিফা বিশ্বকাপ-২০২৬ ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…