চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের দল ঘোষণা, নেইমারসহ নেই বিশ্বকাপের ১৫ ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের স্থায়ী কোচ এখনো নিয়োগ হয়নি। তবে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সেলেসাওদের অনূর্ধ্ব-২০ দলের রেমন মেনেজেসকে। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে চমক দেখিয়েছেন এ কোচ। কাতার বিশ্বকাপে থাকা স্কোয়াডের ১৫ জনকে বাদ দিয়ে যোগ করেছেন নতুন ৯ মুখ।

মরক্কোর বিপক্ষে আগামী ২৫ মার্চ প্রীতি ম্যাচটির জন্য ২৩ সদস্যের দল দিয়েছে ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যেখানে রয়েছে নতুন মুখের ছড়াছড়ি। তাঞ্জিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিলের কোচ মেনেজেস অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী দলের পাঁচজনকে স্কোয়াডে রেখেছেন।

কাতার বিশ্বকাপে শেষ আট থেকে বিদায় নেয়া ব্রাজিলের ২৬ জনের দল থেকে বাদ পড়েছেন তারকা গোলরক্ষক অ্যালিসন বেকার। এছাড়া রাফিনহা, পেদ্রো, ফ্যাবিনহো, দানি আলভেজ, দানিলো, ব্রুনো গুইমারায়েস ও গ্যাব্রিয়েলকে রাখা হয়েছে দলের বাইরে।

তালিকায় অবশ্য রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোকে দলে রাখা রয়েছে। তবে পিএসজির হয়ে খেলার সময় গোড়ালিতে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। চোটের কারণে নেই থিয়াগো সিলভা ও গ্যাব্রিয়েল জেসাসও।

ভবিষ্যতের জন্য প্রতিভা মূল্যায়ন করে অনূর্ধ্ব-২০ দলের নতুন পাঁচ ফুটবলার ছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মতো উদীয়মান খেলোয়াড়দের দলে রেখেছেন মেনেজেস।

Reneta

ব্রাজিল দল

গোলরক্ষক: এডারসন, মাইকেল, ওয়েভারটন।

ডিফেন্ডার: আর্থার, এমারসন রয়্যাল, অ্যালেক্স টেলেস, রেনান লোদি, ইবানেজ, এডের মিলিতাও, মার্কুইনহোস, রবার্ট রেনান।

মিডফিল্ডার: কাসেমিরো, আন্দ্রে সান্তোস, আন্দ্রে, জোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা, রাফায়েল ভেইগা।

ফরোয়ার্ড: অ্যান্টনি, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রনি, ভিটর রোক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারব্রাজিলমরক্কোমেনেজেসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT