এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পর্দা উঠেছে ৪৮ দলের বিশ্বকাপের। ব্রাজিল আসরের প্রথম ম্যাচে নামছে আফ্রিকার মরক্কোর বিপক্ষে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে মোটেও ভয় পাচ্ছেন না মরক্কো রাইটব্যাক আশরাফ হাকিমি। বলছেন, বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হামিকি বলেছেন, ‘একটি বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই। আমরা দুদলের যোগ্যতা সম্পর্কে জানি। খেলাটা দুদলই সমানতালে খেলবে। আমরা আশা করব ভাগ্য পক্ষে থাকবে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারব। আমার কাছে ফেভারিট বলে কিছু মনে হচ্ছে না।’
ব্রাজিলের বিপক্ষে নামার আগে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েও বলেছেন হাকিমি। বলেছেন, ‘ভিনিসিয়াসের দক্ষতা সম্পর্কে জানি। আমরা বেশ কয়েকবার তার বিপক্ষে খেলেছি। একজন গ্রেট খেলোয়াড়। আমার মনে হচ্ছে তৈরি আছি এবং ভালো পারফরম্যান্স দিতে চলেছি।’
মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি আশা করছেন কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের প্রতি তার মনোযোগ একটি বাড়তি সুবিধা দিতে পারে। এসি মিলান, চেলসি, পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে সফল ক্যারিয়ারের পর আনচেলত্তি প্রথম বিশ্বকাপ ম্যাচে পরীক্ষা দিতে চলেছেন মরক্কো ম্যাচ দিয়ে।
‘সি’গ্রুপে ব্রাজিল-মরক্কোর অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ১৯৯৮ সালের পর ও হাইতি ১৯৭৪ সালের পর ফুটবলের সর্বোচ্চ আসরে ফিরেছে।







