চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরে জাপান ও সাউথ কোরিয়ায় খেলবে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ও জাপান দলের খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ কাতার বিশ্বকাপে জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এশিয়া সফরের পরিকল্পনায় পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। সেলেসাও ফুটবল কনফেডারেশন জানিয়েছে, সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাতিন আমেরিকার দলটি।

সম্প্রতি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। তার দল সাউথ কোরিয়ার বিপক্ষে সিউলে প্রীতি ম্যাচ খেলবে ১০ অক্টোবর। আর টোকিওতে জাপানের বিপক্ষে ম্যাচটি খেলবে ১৪ অক্টোবর।

ইতিমধ্যে সাউথ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের বাছাই খেলে টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। এখনও তাদের বাকি আছে বাছাইয়ের দুটি ম্যাচ। তাতে সেলেসাওরা ৫ সেপ্টেম্বর খেলবে চিলির বিপক্ষে। আর ১০ সেপ্টেম্বর মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে।

Banglabid

ব্রাজিল ফুটবলের সাধারণ কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো বলেছেন, ‘২০২৬ সালের জুন-জুলাইয়ে তিনদেশ নিয়ে আয়োজন হতে চলেছে বিশ্বকাপের ২৩তম আসর। যেজন্য বিভিন্ন দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বড় মঞ্চের জন্য নিজেদের তৈরি করতে হবে। এশিয়ার দুটি ম্যাচ সেরে আমাদের পরিকল্পনা নভেম্বরে আফ্রিকান জাতীয় দলগুলোর বিপক্ষে ও ২০২৬ সালের মার্চ ও জুনে ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে খেলা।’

‘আমরা বুঝি বিশ্বজুড়ে বিভিন্ন ধাঁচের ফুটবলের মুখোমুখিতে ভালো অভিজ্ঞতা সঞ্চার হবে। এসব ম্যাচ আমাদের অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলবে, যাতে আমরা বিশ্বকাপে সেসবের সম্মুখীন হতে পারি।’

আনচেলত্তি বলেছেন, ‘আসন্ন ৪৮ দল নিয়ে বিশ্বকাপের জন্য আশা করছি ম্যাচগুলো থেকে আমি খেলোয়াড়দের সম্পর্কে বেশ ধারণা পাবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্লো আনচেলত্তিজাপানব্রাজিললিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ সম্ভব?

আগস্ট ১৩, ২০২৬

নেতাজিকে নিয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ বিতর্ক কেন?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আগস্ট ১৩, ২০২৬

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT