ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৪ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ ৫০ জনেরও বেশি। আহত হয়েছেন কয়েকশ’ জন।
আটলান্টিক উপকূলের কাছাকাছি দেশটির পার্নামবুকো ও আলাগোসের প্রধান দুই শহরে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
পার্নামবুকো কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে ভূমিধসে ৩৩ জনের মৃত্যু হয়। পাহাড় সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক হাজার বাসিন্দাকে এরই মধ্যে সাময়িকভাবে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।








