ফুটবল

রিয়ালের জয়ে রোনালদো-আলফ্রেডোকে ছাড়িয়ে বেলিংহ্যাম

বেঞ্জামিন বেলিংহ্যাম রিয়াল মাদ্রিদের জয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় বেঞ্জামিন বেলিংহ্যাম গোল করে উদযাপন করছেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে চলতি মৌসুমের শুরুতে রিয়ালে নাম লেখানো জুড বেলিংহ্যাম আছেন দুর্দান্ত ছন্দে। মিডফল্ডার হিসেবে রিয়ালে নিজেকে পরিচয় করিয়ে দিলেও এখন যেন পুরোদস্তুর স্ট্রাইকার বনে গেছেন এই ইংলিশ তারকা। ক্লাবটির হয়ে অভিষেকের পর নিয়মিত গোলে রোনালদো-আলফ্রেডো-সানচেজের মতো তারকাদেরও ছাড়িয়ে গেছেন ২০ বর্ষী তারকা।

লা লিগায় রোববার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় কাদিজ। ম্যাচে ব্রাজিলীয় তারকা রদ্রিগোর জ্বলে ওঠার রাতে কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। একক প্রচেষ্টায় রদ্রিগোর দুই গোলের সঙ্গে বেলিংহ্যাম করেন একটি।

স্প্যানিশ ধারাভাষ্যকার অ্যালেক্সিস মার্টিন তামায়োর তথ্য অনুসারে, রিয়ালের হয়ে অভিষেকের পর ক্রিস্টিয়ানো রোনালদো, আলফ্রেডো ডি স্টেফানো এবং প্রুডেন সানচেজ তাদের প্রথম ১৫টি অফিসিয়াল ম্যাচে সমান ১৩টি করে গোল করেছিলেন। যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ।

এবার বেলিংহ্যাম ছাড়িয়ে গেলেন রিয়ালের ইতিহাসের সেরাদেরও। ১৫ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। তবে বিষয়টি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠে একজন মিডফিল্ডার হয়ে ভাঙলেন স্ট্রাইকারদের রেকর্ড।

এদিকে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়িয়ে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন রদ্রিগো। তবে এসব কিছু একপাশে রেখে নিজের ফুটবল দক্ষতার প্রমাণ দিলেন আরও একবার। জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে টেবিল টপার করলেন ২২ বর্ষী তারকা।

রিয়ালের হয়ে শেষ ৩ ম্যাচে ৫টি গোল করেছেন তিনি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি।

এই জয়ে জিরোনাকে পেছনে ফেলে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে থাকা জিরোনা অবশ্য ম্যাচও একটি কম খেলেছে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলে ফের শীর্ষে উঠে আসবে তারা।

বিষয়:আর্জেন্টিনা বেলিংহ্যাম ব্রাজিল রদ্রিগো রিয়াল রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…