চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী জুনে ব্রাজিলের কোচ হয়ে আসছেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

অনেকদিন ধরেই আলোচনায় ছিল ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি। সেটিই ঠিকানা পাচ্ছে। আগামী বছরের জুনে কোপা আমেরিকা থেকে সেলেসাওদের দায়িত্ব নেবেন ইতালিয়ান কোচ।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২৪ কোপা আমেরিকার আগ পর্যন্ত দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন ফার্নান্দো দিনিজ। ফ্লুমিন্সের এ কোচকে আগামী ১২ মাসের জন্য নিয়োগ করা হয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করাবেন আনচেলত্তি। লা লিগার রিয়াল মাদ্রিদের ৬৪ বর্ষী এ কোচ আধুনিক ফুটবলের অগ্রসর কোচদের একজন হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্রে আগামী বছর কোপা আমেরিকা শুরু হবে ২০ জুন থেকে। অন্যদিকে রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি শেষ হবে আগামী বছরের ৩০ জুন। আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাঠে গড়াবে ১ জুন।

৬০ বছরের মধ্যে সেলেসাওদের প্রথম কোনো বিদেশি কোচ হিসেবে দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। ১৯৬৫ সালে সর্বশেষ বিদেশি কোচ হিসেবে এক ম্যাচের জন্য ছিলেন আর্জেন্টিনার ফিলিপো নুনেজ।

২০২৪ সালের জুন পর্যন্ত আনচেলত্তির জন্য অপেক্ষা করে ব্রাজিলকে আরও আটটি ম্যাচ অন্তর্বর্তীকালীন কোচের অধীনে খেলতে হবে।

Reneta

এরমধ্যে ২০২৬ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপের বাছাইপর্বের ছয়টি ম্যাচও রয়েছে। বাকি দুটি ম্যাচ ফিফার সূচি অনুযায়ী ২০২৪ সালের মার্চে খেলতে হবে। বলিভিয়া, ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনার বিপক্ষে ঘরের মাঠে তিনটি এবং অ্যাওয়ে ম্যাচে পেরু, উরুগুয়ে এবং কলম্বিয়ার বিপক্ষে খেলবে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকোপা আমেরিকাব্রাজিলরদ্রিগেজরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাই ৩১, ২০২৬

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT