চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ১৩, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দীর্ঘ ২৪ বছর ধরে শিরোপা জিততে পারছে না। ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস বাকি থাকতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানালেন, মাঠের ফুটবলের চেয়ে মানসিক চাপ সামলাতে না পারাটাই এখন সেলেসাওদের বড় বাধা। তার মতে, ব্রাজিলিয়ান ফুটবলাররা নিজেদের ওপর যে পরিমাণ চাপ তৈরি করেন, তাতে তাদের সহজাত সৃজনশীলতা ঢাকা পড়ে যাচ্ছে।

রিও ডি জেনেরিওতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে এক সাক্ষাৎকারে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমি লক্ষ্য করেছি খেলোয়াড়দের ওপর প্রচণ্ড চাপ কাজ করছে। কখনো কখনো তারা নিজেদের ওপর এতটাই চাপিয়ে দেন যে, খেলার আনন্দ আর শক্তিটা হারিয়ে যায়। আনন্দ আর সৃজনশীলতা ছাড়া ব্রাজিলিয়ান ফুটবল অসম্পূর্ণ।’

সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোর উদাহরণ টেনে আনচেলত্তি জানান, মাঠে ছোটখাটো ভুলকেও খেলোয়াড়রা বড় ট্র্যাজেডি হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘আমি প্রীতি ম্যাচগুলোতে দেখেছি, সতীর্থের একটি ছোট ভুলে সবাই এমন প্রতিক্রিয়া দেখায় যেন বড় কোন বিপর্যয় ঘটে গেছে। আমাদের এমন একটি রুটিন তৈরি করতে হবে যেখানে চাপ ভাগ করে নেয়া যায়। যখন সবাই মিলে চাপ সামলাবে, তখন তা আর বোঝা মনে হবে হবে না।’

Banglabid

আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি ব্রাজিলের চিরাচরিত সাম্বা ফুটবলের ঘরানা বদলাতে চান না। বরং তিনি চান সেই সৃজনশীলতাকে আধুনিক ফুটবলের তীব্রতার সাথে মানিয়ে নিতে।

‘ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় গুণ হলো তাদের আনন্দ আর শক্তি। এটি হারানো যাবে না, তবে দলটিকে আরও সুসংগঠিত হতে হবে।’

এবারের বিশ্বকাপে ব্রাজিল ‘সি’ গ্রুপে খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। আগামী ১৩ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে আনচেলত্তির শিষ্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ- যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

পরবর্তী

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

পরবর্তী

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT